


ছাত্রনেতা থেকে জননেতা হয়ে উঠার গল্প
মোহাম্মদ আবু সুফিয়ান
আশির দশকের শুরুর দিকে আধুনিক বাংলাদেশের রূপকার প্রেসিডেন্ট জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে চট্টগ্রাম কলেজে অধ্যয়নকালে ছাত্র রাজনীতির সাথে যুক্ত হন। সাংগঠনিক দক্ষতা ও যোগ্যতা প্রমাণ করে ১৯৮৪ সালের কলেজ কমিটির সভাপতি হিসাবে রাজনৈতিক অভিষেক ঘটে এই ক্যারিশমাটিক রাজনীতিবিদের।
তিনি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার সাহারবিল গ্রামে ১৯৬৪ সালে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মৌলানা আবুল হাশেম এবং মাতা হুরে জন্নাত। ৭ ভাই-বোনের মধ্যে তিনি ২য়। তার মাতামহ পেকুয়ার শিলখালীর হযরত খাজা খিজির (রঃ) এবং জেঠা উপমহাদেশের প্রখ্যাত আলেম মৌলানা মোজাহের আহমদ।
১৯৮৫ সালে নগর ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত হন। সহ-সভাপতি হিসাবে আপোষহীন নেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচার বিরোধী আন্দোলনের অগ্রপথিক হিসাবে নজর কাড়েন সর্ব মহলের।
আমাদের দল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বাংলাদেশের অন্যতম বৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক দল। ১৯৭৮ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এই দলটি প্রতিষ্ঠা করেন। স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার এবং ইসলামিক মূল্যবোধের ওপর ভিত্তি করে বিএনপি গঠিত। দলের মূল দর্শন হলো “বাংলাদেশী জাতীয়তাবাদ”, যেখানে বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও জাতীয় চেতনার ঐক্যকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। বিএনপি সব সময় জনগণের অধিকার প্রতিষ্ঠা, বহুদলীয় গণতন্ত্র এবং জাতীয় উন্নয়নে কাজ করে যাচ্ছে।
বিএনপি দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং দেশের বিভিন্ন জাতীয় ও স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করে। দলের প্রধান নেত্রী খালেদা জিয়া, যিনি বাংলাদেশে একাধিকবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও দলের দ্বিতীয় প্রধান নেতা হিসেবে পরিচিত তারেক রহমান, যিনি বর্তমানে আন্তর্জাতিক রাজনীতিতে দলের প্রতিনিধিত্ব করছেন।
